ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় (৫জুলাই) রবিবার বিকালে উপজেলা পরিষদের সম্পসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় তার সঙ্গে ছিলেন, কামরুল হাসান এমপি, নিলুফার চৌধুরী মনি এমপি, আখতারুল আলম ফারুক, আহবায়ক উপজেলা বিএনপি, শাহীদুল ইসলাম সোহাগ উপজেলা নির্বাহী আফিসার, উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেনসহ ফুলবাড়ীয়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও জামাতের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলবাড়ীয়া এলজিইডি অফিস সূত্র জানায়, ২০২৪ সালের ২২ জানুয়ারী সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজ শুরু করে এমএসই-এমআরই(জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ২০২৬ সালের ৩০ এপ্রিল। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। প্রতিমন্ত্রীর আগমন কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা উচ্ছসিত। যেহেতু এটি সরকারী প্রোগ্রাম তারপরও তাকে বরণ থেকে শুরু করে সার্বিক সহযোগীতায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকায় জরুরী কাজ থাকায় উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে মন্ত্রী দ্রুত ফুলবাড়িয়া ত্যাগ করে।