দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর খান কারাগারে

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ১১:২০ এএম
দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর খান কারাগারে

ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত দলের  (আওয়ামীলীগের উপজেলা সহসভাপতি) নেতা  মঞ্জুর আলম খান কারাগারে। রবিবার (৫ জুলাই)  ঢাকা সিএমএম  আদালতে নেয়া হলে বিজ্ঞ  আদালত  তাকে কারাগারে পাঠান।   পুলিশ জানিয়েছে এর আগে শনিবার (৪ জুলাই) ভোর রাতে  রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে  তাকে জিআর মামলায় গ্রেপ্তার  করা হয়। 

জানাযায়, তার এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে  সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  তার বিরুদ্ধে ভোলা ও দৌলতখান থানায় একাধিক মামলা রয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে  ভোলা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলা আছে।   দৌলতখান থানা অফিসার  ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, দৌলতখান থানায় তার বিরুদ্ধে  একটি চাঁদাবাজির মামলা রয়েছে।  রামপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি)  জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে  আমার দেশ এ প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত মঞ্জুর আলম খানকে আদালতে না হলে আদালত তাকে কারাগারে পাঠান।

আপনার জেলার সংবাদ পড়তে