হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গাছ বিতরণ করা হয়েছে। মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও উপ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, কৃষি কর্মকতা সজিব সরকার, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সমবায় কর্মকতা ইসমাইল হোসেন রাহি, বিআরডিবি কর্মকতা ফয়সল চৌধুরী, সমবায় নেতা উসমান গনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পল্লী উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে গ্রামীণ উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।