চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালী

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০২:৪৫ পিএম
চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালী

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ৬ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিএনপি নেতা সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখসহ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল রায়। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সমবায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে