দেশের গরীব-অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে: এমপি মিলন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৩:৩২ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৩২ পিএম
দেশের গরীব-অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে: এমপি মিলন
মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গিকারের অনেক কিছুই বাস্তবায়ন করেছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের সাধারণ মানুষ, গরীব-অসহায় সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্থ বা দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এসব বলেন। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কালীগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় তিনশত মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনশত সুবিধাভোগী প্রত্যেককে ২০ কেজি করে চাল তুলে দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, হিসাব রক্ষক দুলাল মোড়ল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে