চাটমোহরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম
চাটমোহরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’। একইসাথে পালিত হচ্ছে সেবা সপ্তাহ।   এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাটমোহর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পল্লী ভবন হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আহসানুল হাবিব। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপন,গাছের চারা ও ঋণ বিতরণ। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ,সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক মোঃ সোহেল রানা,জনস্বাস্থ্য প্রক্যেশলী ও হান্ডিয়াল ইউনিয়নের প্রশাসক মতিউর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সাধালন সম্পাদক এস এম মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামমি,বিআরডিবির প্রকল্প কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৯ জন সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে