নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সুফলভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা প্রমূখ।