সাঁথিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম
সাঁথিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায়  উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার(৬জুলাই) জাতীয় পল্ল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পল্ল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান। আরও বক্তব্য দেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর,উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ওয়াদুদ হোসেন ঠান্টুসহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।