আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৬:২০ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৬:২০ পিএম
আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের শ্রমিক দল সভাপতি কালিবাড়ী গ্রামের মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই আসামী সোহাগ কাজী (৩০ ও রাসেল কাজী নামে দুই আসামীকে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ। সোমবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় চাচাত ভাইদের হাতে খুন হন রিপন কাজী। এ ঘটনায় ৭ জনকে আসামী করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পাশ্ববর্তী পটুয়াখালী জেলার মুরচবুনিয়া ইউনিয়নের গগন খা বাজারে ঘুরতে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আপন চাচাত ভাইদের হাতে খুন হন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী। হত্যা কান্ডের ঘটনায় বৃহস্পতিবার ৭জনকে আসামী করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পটুয়াখালী সদর থানার পুলিশ র‌্যাব -৮ এর সহায়তায় গোপস সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রিপন কাজী হত্যা মামলার ২ আসামীকে র‌্যাবের সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামীদের গ্রেপ্তারের চেচচষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে