'দেশ গড়তে জুলাই জাগরণ' পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিসি। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসাবে ১১ জুলাই চাঁদপুর সফরে আসছেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি-এনসিসি
চাঁদপুর জেলা শাখার এক চিঠিতে জানানো হয়, আগামী ১১ জুলাই ২০২৬ ইং, রোজ: শনিবার জুলাই আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ ও অসংখ্য আহতদের দায়বদ্ধতা থেকে জুলাই আন্দোলনের ১ দফার ঘোষক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেত্রীবৃন্দের চাঁদপুর জেলায় আগমনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সময়: বিকাল ৩টা,স্থান: বাসস্ট্যান্ড, চাঁদপুর।সন্ধ্যা ৬টা,স্থান:
ছেংগারচর মডেল স্কুল ময়দান মতলব উত্তর উক্ত পদযাত্রায় আপনার/আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কামনা করেছেন
এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক
মো. মাহবুব আলম ও সদস্য সচিব
মো. আমানুল্লাহ পাটওয়ারী।
তাদের এই বিশাল রাজনৈতিক কর্মযজ্ঞ ৬ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। সারাদেশের মোট ৫৩টি জেলা কাভার করবে পদযাত্রা। এসব জেলার কোনটাতে একটা আবার কোনটাতে ৫/৭ টা উপজেলায় পদযাত্রা হবে বলে জানা যায়।