জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে একমাত্র ছেলের বিরোদ্ধে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সোমবার (৭ জুলাই) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে আলোচনা-সমালোচনা ঝড় বয়ে যায়। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার গেন্দারপাড়া গ্রামের মোজাম্মেল হক গুঠু তালুকদার বিগত ৬ বছর আগে মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম (৬৫) ওই এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। তার একমাত্র ছেলে সন্তান রাশেদুল ইসলাম জাকির নিজের বাড়িতে না থেকে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় তার শশুর বাড়ীতে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। বৃদ্ধা রাশেদা বেগমের বাবার বাড়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে। তার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ওয়ারিশ মুলে ৫৬ শতাংশ জমির মালিকানা পান। পরে পারিবারিক ভাবে ৮ লাখ টাকার বিনিময়ে প্রাপ্ত ৫৬ শতাংশ জমি তার ভাইদের লিখে দেন। পরবর্তীতে সেই ৮ লাখ টাকা দিয়ে রাশেদা বেগম তার নিজ নামে জমি কিনে নেন। কিন্তু ছেলে রাশেদুল ইসলাম জাকিরের সাথে আলোচনা না করে জমির প্রকৃত দামের তুলনায় কম টাকায় ভাইদের জমি লিখে দেয়ায় মা রাশেদা বেগমের সাথে বিভিন্ন সময়ে ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিলো।
পরবর্তীতে মায়ের জমি নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিল ছেলে। বিষয়টি নিয়ে মা রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করে ছিলেন। বিগত দিনে ছেলে রাশেদুল মাকে ঘর থেকে বের করে বাড়িতে তালা দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মধুপুরে শশুর বাড়ীতে চলে