চিরিরবন্দরে কাঁকড়া নদীতে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম
চিরিরবন্দরে কাঁকড়া নদীতে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু

চিরিরবন্দরে কাঁকড়া নদী পার হতে গিয়ে এইচএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, কাঁকড়া রেলব্রীজে ৭ জন বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সকলেই শখের বশে গত ৬ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫ টায় নদী দিয়ে হেঁটে পার হওয়ার সময় রেল ব্রিজের নিচে পানির স্রোতে চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল রাফিন রাজা (২০) পিছলে গিয়ে ভেসে যায়। সাঁতার না জানায় সে ডুবে গিয়ে নিখোঁজ হয়। জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওই ছাত্র ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঘনী মহিষপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে চিরিরবন্দর ঘুঘুরাতলী এলাকায় রংধনু মেসে থাকত। 

চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, ওই ছাত্রকে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রেলব্রীজের ১০০ মিটার দূরে থেকে উদ্ধার করে থানায় দেয়া হয়েছে।

ধানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে