বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত,আহত বাবা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৩:০১ পিএম
বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত,আহত বাবা

দিনাজপুরের বীরগঞ্জে পিকাআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফাহিনা আক্তার ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়েছেন এবং নাজমুল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে  উপজেলার ভোগনগর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার (২৩) কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ও শিশুপুত্র আব্দুলাহ (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উত্তর গড়েয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে পাচপরী নামকস্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আব্দুল­াহ নিহত হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সড়ক পরিবহনে আইন মামলা দায়ের হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে