সভাপতি সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান

চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি অনুমোদন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম
চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি অনুমোদন

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটির অনুমোদন হয়েছে। সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গনি সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মো. সাইফুল্লাহ (দৈনিক চাঁদপুর সংবাদ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুর রহমান গাজী (দৈনিক চাঁদপুর কণ্ঠ)।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আহম্মদ উল্ল্যাহ গাজী, সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ সম্পাদক সোহাঈদ খান জিয়া, প্রচার সম্পাদক মো. সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল গনি, মো. কামরুল ইসলাম পাটওয়ারী, মো. আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান ও মো. রাব্বী ঢালী।

সংগঠনের মহাসচিব মো. আলমগীর গনি বলেন, নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মেহেদী হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হোসাইন ।

আপনার জেলার সংবাদ পড়তে