কালীগঞ্জ পৌরসভার রাস্তায় গর্ত ভোগান্তিতে ৩৫ পরিবার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:৩২ পিএম
কালীগঞ্জ পৌরসভার রাস্তায় গর্ত ভোগান্তিতে ৩৫ পরিবার

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ার গ্রামের দক্ষিন মাঠপাড়া এলাকায় একটি রাস্তায় গভীর গতের কারনে চলাচলে মারাত্নক দূভোগ হয়ে পড়েছে।এলাকার অন্তত ৩৫টি পরিবারের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।এলাকার মানুষ পৌরসভায় একাধিকবার অভিযোগ করেও স্থানীয় বাসিন্দারা কোনো প্রতিকার পাননি।

‎দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আবার সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্ষায় হাঁটুসমান পানিতে চরম দুর্ভোগে পড়েন আড়পাড়ার মাঠপাড়া এলাকার মানুষ।যেখানে খানাখন্দে ভরা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই যেন হারিয়ে যায় রাস্তার মানচিত্র।শহরের আড়পাড়ার গ্রামের দক্ষিন মাঠপাড়া এলাকাটি অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কদিয়ে পৌরসভার কবরস্থান, শোয়াইবনগর কামিল মাদ্রাসা, আয়শা খাতুন বালিকা বিদ্যালয়, শিবনগর মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শহরে যাতায়াত করা দুরাহ হয়ে পড়েছে।প্রায় ৩৫ পরিবারের দাবি বছরের পর বছর এমন দুর্ভোগ থাকলেও নজর দিচ্ছে না কেউ আবাসিক এলাকাটি। দ্রুত এ রাস্তা সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান।

কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেনির পৌরসভা হলেও আজ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আবাসিক এলাকায়।বিগত কয়েক বছর ধরে এ রাস্তা খানাখন্দে ভরে গেলেও সংস্কারের উদ্যোগে নেওয়া হয় না। অথচ এলাকার মানুষ পৌরসভায় ট্যাক্স দিয়েই বসবাস করে থাকেন। এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রায় ৪০ বছর ধরে মহল্লায় রাস্তাটি মানুষ ব্যবহার করে আসছে। পৌরসভার পক্ষ প্রায় থেকে ২৫ বছর আগে ইটের ইটের হেরিং রাস্তা তৈরি করে দেওয়া হয়।কিন্তু ইটের সলিং রাস্তাটি এখন উঠে গিয়ে কাদা মাটিতে তলিয়ে রয়েছে।এতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।ফলে ওই রাস্তায় নারী,শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।রাস্তায় জমে গেছে হাঁটুসমান কাদা, পানি ও ময়লা-আবর্জনা। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমনকী জরুরি প্রয়োজনে ওই রাস্তা দিয়ে মহল্লার ভিতরে বন্ধ হয়ে গেছে ভ্যান-রিকশা চলাচল।

পানি নিষ্কাশনে আড়পাড়ার খালটি দখল-দূষণে সরু হয়ে যাওয়ায় পানি দ্রুত গতিতে বের হতে পারছে না। তাই দ্রুত পানি নিষ্কাশনের জন্য খাল দখলমুক্ত ও খনন করে প্রসার করা খুবই প্রয়োজন ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।এলাকার ছেলে মেয়েরা প্রতিদিন বাসা থেকে স্কুলে যেতে হয় তাদের কিন্তু এমন দূভোগের কারনে অনেকেই বাসা থেকে বের হতে চায় না।অনেক সময় এসব খানাখন্দো ও কাদার কারনে বাচ্চারা স্কুলে যেতে অনিহা প্রকাশ করে।অসংখ্য মানুষের পদচারণা থাকলে বছরের পর বছর কোনো জনপ্রতিনিধি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি।আবার এলাকায় নেই কোন সড়কের বাতি, রাত হলেই অন্ধকারে ভুতড়ে দেখা যায়। প্রতিদিন চলাচলকারি ও মটর সাইকেল চালিয়ে গেলে নিশ্চিত পড়তে হয়।এ সড়কে সামান্ন বৃষ্টি হলে পানি বেধে থাকে অন্তত ৮/১০দিন। রাস্তাটি এমনই নাজুক অবস্থা এলাকার বসবাসকারিরা মারাত্নক সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু এই পরিবার গুলোকে দেখার কেউ নেই।পয়ে হেটে চলার কোন উপায় নেই।

কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাছানের সাথে এসব বিষয়ে একাধিকবার আলাপ করলে তিনি বলেন, এসব রাস্তা দ্রতই সংস্কার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে