ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ৭ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ

নওগাঁর ধামইরহাটে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই বিকেল সাড়ে ৩ টায় সোনালী ব্যাংক ধামইরহাট ব্যাংক শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ শওকত জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান, গ্রাহক এস এম খেলাল ই রব্বানী, আবু নাছের মো. আফজাল হোসেন, সহকারি অধ্যাপক ছানাউল ইসলাম, নারী উদ্যোক্তা বেলী খাতুন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রমুখ। পরে ৬ জনের মাঝে ৬ লক্ষ টাকা কৃষি ঋণ, ৩ জনের মাঝে ৩০ লক্ষ টাকা মুক্তিযোদ্ধা ঋণ ও ৩ জন উদ্যোক্তাদের মাঝে সাড়ে ২৮ লক্ষ টাকার ঋণ প্রদান করেন প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি’র রাজশাহী’র জেনারেল ম্যানেজার মোঃ শওকত জামান।

শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন,‘ ধামইরহাট শাখা অফিসেস বিগত সময়ের চেয়ে এখন আরও উন্নত ও স্মার্ট সেবা চলমান রয়েছে, স্বল্প সময়ে গ্রাহকের হয়রানীমুক্ত সেবা প্রদানই সোনালী ব্যাংকের মুল লক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে