বন্যহাতি মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০২:৪২ পিএম
বন্যহাতি মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল, মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন-সীডস (ঝঊঊউঝ)প্রকল্প এর উদ্যোগে বন্যহাতি  প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি করনের প্রশিক্ষণ প্রদান করে।

মঙ্গলবার (৭ই জুলাই) শেরপুরের  নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয় হল রুমে দিনব্যাপি প্রশিক্ষনে বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন, সমশ্চূড়া বিট, কারিতাস উপজেলা কো অর্ডিনেটর হিলারিউশ রিছিল সহ  টাস্ক ফোর্স কমিটির ২২ জন সদস্য অংশ গ্রহন করে।

তাস সীডস ও স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান সহ টাস্ক ফোর্স কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি,বন্যহাতি প্রতিরোধে বনআইন সম্পর্কে ধারণা, ঊজঞকমিটিতে টাস্কফোর্স সদস্যদের অন্তর্ভুক্তিকরণ ও বন্যহাতি প্রতিরোধের টাস্কফোর্স কমিটির করণীয় সহ বনবিভাগের সাথে অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করা হয়। প্রশিক্ষণের সার্বিক ব্যাবস্থাপনা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল।

আপনার জেলার সংবাদ পড়তে