চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) মঙ্গলবার রাতে রামদাসপুর সীমান্তের বড়বিল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মধ্যে রয়েছে ভারতীয় ২৩৬ বোতল এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোন। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬, বিজিবির অধিনায়ক জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রামদাসনপুর বিওপির সদস্যরা ওই এলাকার সীমান্ত টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় ওই বিওপির কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে রামদাসপুর বড়বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে। পরে ওই স্থান থেকে মালিকবিহীন ২৩৬ বোতল এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি। অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে জব্দকৃত ভারতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন ।