জামালপুর জেনারেল ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম
জামালপুর জেনারেল ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ডায়াবেটিস জেনারেল হাসপাতালে  চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও রোগীদের হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সেবা গ্রহনকারী রোগীসহ স্থানীয় এলাকাবাসী। বুধবার (৮ জুলাই) দুপুরে জামালপুর পৌরশহরের ফৌজদারী মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে রাখেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবু সায়েম মোহাম্মদ সাদাত উল করীম,ডায়াবেটিস হাসপাতালে সেবা গ্রহীতা মো.কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসেন,ও মনিরুজ্জামান মনির প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ বছর ধরে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে একক আধিপত্য বিস্তার  করে আসছেন হাসপাতাল কমিটির সাধারন সম্পাদক ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর  সৈয়দ তরিকুল ইসলাম। বিগত দিনে সৈয়দ তরিকুল ইসলাম তার কতিপয় সহযোগিদের নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থের মালিক হয়ে গেছেন। ,বর্তমান বিএনপি সরকারের সময় দুর্নীতিবাজ সৈয়দ তরিকুল ইসলামের হাতে হাসপাতালের নিয়ন্ত্রণ থাকায় অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজ তরিকুলের অপসারন দাবি করেন,অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলার হুঁসিয়ারী দেন।মানববন্ধনে বক্তারা আরো বলেন ,সুবিধাবাদী,সুচতুর এই ব্যক্তি কোন ভাবেই যেনো বিএনপির আশ্রয় প্রশ্রয় না পায় সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিএনপিনেতাদের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে