জামালপুরে শিশু ধর্ষণের মামলা দায়ের, ধর্ষক গ্রেপ্তার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম
জামালপুরে শিশু ধর্ষণের মামলা দায়ের, ধর্ষক গ্রেপ্তার

জামালপুরে ১২ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের মামলা দায়ের।। দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক জয় (২০) কে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মেষ্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় (২০) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শহিদুর রহমানের ছেলে। গত রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার মেষ্টা ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।    

নির্যাতনের শিকার ওই শিশুর মা বলেন, গত রবিবার (৫ জুলাই) বাড়িতে কেউ না থাকায় রাত ১০টার দিকে আমার মেয়ে বাড়ির গেইটে তালা দিতে যায়। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা জয় তাকে টেনে হিচড়ে পাশের ঈদগাহ মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাই। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় মেষ্টা এলাকা থেকে আসামী জয়কে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে