সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৩:৪৯ পিএম
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়ায় বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় বাড়ির পার্শ্বের বিলে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল হোসেন সকাল ৬ টায় বাড়ির পার্শ্বের দক্ষিণ মাঠে মাছ ধরতে যান। সে সময় মুষলধারে বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় সিদ্দিক নামের এক প্রতিবেশী কৃষক মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।  সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে