ভালুকায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ০৫:১০ পিএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৫:১০ পিএম
ভালুকায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

ক্যাশলেস বাংলাদেশ উপলক্ষে বাংলা কিউইউয়ার কোর্ডের সুবিধা প্রচারে পুবালী ব্যাংক পিসিএল ভালুকা শাখা উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা কিউইউয়ার কোর্ডের সুবিধা বিকাশ,নগদ,রকের্ডসহ বিভিন্ন ব্যাংক একাউন্ট থেকে বিনা খরচে যে কোনো সময় টাকা প্রেরণ করা যাবে। বেশি পরিমাণ টাকা লেনদেন করলে বিভিন্ন ব্যাংক থেকে ওই গ্রাহককে বিনা জামানতে ঋণ সুবধিা দেয়া হবে। 

বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার গফরগাঁও রোডে জনতা ব্যাংকের সামনে পুবালী ব্যাংক পিসিএল ভালুকা শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন।বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহিদ হাসান সোহেল, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন,পুবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক শাখার উপ-মহা-ব্যবস্থাপক হুমায়ুন মিয়া, পুবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলিক শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রতিমা রাণী বণিক প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে