মেলান্দহে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৫:২৪ পিএম
মেলান্দহে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে আটক করেছে পুলিশ। ৯ জুলাই দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার শেষে জেল হাজতে প্রেরণের কথা নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। তিনি আরো জানান-একটি নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে। সৈয়দ খালেকুজ্জামান মেলান্দহ আ’লীগের সহসভাপতি এবং দুরমুঠ ইউনিয়ন আ’লীগের সভাপতি। ৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে