রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার কিশোরপুর স্কুল এলাকায় থেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর চাচা বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটির পর অষ্টম শ্রেণির ছাত্রী বাড়ি ফিরছিল। কিশোরপুর গ্রামের কবির হোসেনের ছেলে আবির হোসেন মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিভিন্নস্থানে খোঁজ করে তাকে না পেয়ে ছাত্রীর চাচা বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।