তানোরে পৌর সভা জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম
তানোরে পৌর সভা জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা

রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের দলীয় মেয়র প্রার্থী হিসেবে ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহাবুর রহমানের নাম ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তানোর থানা মোড়ের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তানোর পৌর সভায় জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা করা হয়। তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ  আলীর সভাপতিত্বে ও  তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।  সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিনিয়র জামাযাত নেতা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী, মুন্ডমালা পৌর সভার জামায়াতের দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে তানোর পৌর সভার ৩ জন সংরক্ষিত নারী ও ৯ জন পুরুষ কাউন্সির প্রার্থীর নামও ঘোষনা করা হয়। 

এরা হলেন, ১নং মোঃ নুরুল ইসলাম, ২নং মোঃ জুয়েল উদ্দিন, ৩নং  মিজানুর রহমান, ৫নং আফজাল হোসাইন৬নং আনোয়ার হোসাইন ৭নং আবুল হাসান, ৯নং মিনারুল ইসলাম। ১,২,৩ নং ওয়ার্ড ১ নং সংরক্ষিত নারী প্রার্থী মোসাঃ রোকেয়া, ৪,৫,৬নং ওয়ার্ড ২ নং সংরক্ষিত মোসাঃ নিলুফা এবং ৭,৮,৯নং ওয়ার্ড ৩ নং সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে মোসাঃ মাহফুজার নাম ঘোষনা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে