রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেয়াদ উত্তীর্ণ ও দাম বাড়িয়ে কীটনাশক বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার কৃষি কর্মকর্তা, মোহনপুর থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার করা ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স মহসিন কৃষি ঘরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।