আ.লীগ ফ্যাসিস্ট বিএনপির ভেতরে ঘাপটি মেরে সংস্কার আটকে দিয়েছেঃ সারজিস

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম
আ.লীগ ফ্যাসিস্ট বিএনপির ভেতরে ঘাপটি মেরে সংস্কার আটকে দিয়েছেঃ সারজিস

বর্তমান বিএনপি সরকারের একশ’টি সমস্যার কথা বলতে পারি। তারা সমস্যার জন্ম দিচ্ছেন। চাঁদাবাজি,ধান্দাবাজি,জমি দখল,লুটতরাজে তারা জড়িয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দখলে তারা মরিয়া। শিক্ষার মান নষ্ট হচ্ছে। হাসপাতালে রোগিরা ভালো খাবার পাচ্ছেনা। বিএনপি ফ্যসিস্ট আওয়ামী লীগের মতোই প্রশাসনকে ব্যবহার করছে। শেখ হাসিনা শুধু নিজেধ্বংস হয়নি,দলকে ধ্বংস করেছে। বিএনপি একই পথে যাচ্ছে। তারা প্রশাসনকে ব্যবহার করছে। তাদের পতন এক্ভাবে হবে। আওয়ামী ফ্যাসিস্ট বিএনপির ভেতর ঘাপটি মেরে থেকে সংস্কার আটতে দিয়েছে।  আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় পাবনার চাটমোহর উপজেলা সদরের বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। পথসভায় জনসাধারণের উদ্দেশে সারজিস আলম বলেন,আপনারা দুটো ভোট দিয়েছেন,একটি সরকার পেয়েছেন,আরেকটির ফল পাননি। বিএনপি গণভোটের রায় মেনে সংস্কার করেনি। যারা ক্ষমতার অপব্যবহার করে না,যারা মজলুমের পক্ষে,ভালো কাজ করে তাদের সঙ্গেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা ভবিষ্যতে আমাদের এনসিপির সাথে থাকবেন।

পুলিশসহ আইনশৃঙ্খলাুসংক্রান্ত সব পপ্রতিষ্ঠানের গৌরব ও সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান সারজিস। তিনি বলেন,‘জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছেমতো অপব্যবহার করেছেন। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে,আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন। প্রতিটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে; কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন,পেশাদারি বিসর্জন দেন,তাহলে আপনি কোনো দিন বাইরে যাুই হোক না কেন, নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’ সমাবেশে অন্যদের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার,যুগ্ম সদস্য সচিব এস এম জাহিদ মুস্তাফিজ,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন,পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আকতার হোসেন লেবু,চাটমোহর উপজেলা শাখার সদস্যসচিব খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে আগামী চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে খন্দকার আকতার হোসেন লেবুকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে