লক্ষ্ণীপুরে ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ১০ জুলাই, ২০২৬, ০১:০২ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০১:০২ পিএম
লক্ষ্ণীপুরে ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

লক্ষ্ণীপুরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তৃষা লক্ষ্ণীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ জোড়দীঘির পাড় (সরকার বাড়ির) এলাকার অমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝুমুর স্টেশনের ঝুমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় তৃষার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৃষার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেও মাদক সেবন করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে