বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার চাঁদপুরে ঠিকঠাক বিক্রি হচ্ছে না,তা যাচাই করতে বাজার মনিটরিং অভিযান করেছে প্রশাসন।
বৃহস্পতিবার( ৯ জুলাই ২০২৬ খ্রি.) তারিখ সকাল ১১.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ওয়ারল্যেস বাজার, বাগাদী বাজার, বাঘরা বাজার, চাঁদপুর শহর এবং বাবুরহাটের বিভিন্ন এলপিজি বিক্রেতা দোকান এবং ডিলার পয়েন্টে চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক সরকার নির্ধারিত দামে এলজিপি সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা তা মনিটর করা হয়। এসময় সরকার নির্ধারিত দামের অধিক দামে সিলিন্ডার বিক্রি করার অপরাধে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯" এর অধীনে মোট ২৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এলজিপি গ্যাস সিলিন্ডার এর মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, চাঁদপুর এর এরূপ অভিযান চলমান থাকবে।