পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে 'জাতীয় পরিবেশ পুরস্কারে ভূষিত মনির হোসেন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৪:৪১ পিএম
পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে 'জাতীয় পরিবেশ পুরস্কারে ভূষিত মনির হোসেন

পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন নদীকর্মী ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে  তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।   বাংলাদেশের নদী ও পরিবেশ রক্ষায়  নিরলস কাজের স্বীকৃতি  তাঁর এই পুরুস্কার।  শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস 'জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫' অর্জন করেছেন তিনি । বিশেষ করে  অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের হাত ধরে এই অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবান্বিত করেছে।

উল্লেখ্য, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন-উভয়ই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র  হালদার সুহৃদ। তারা হালদা নদীর গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. ফাহমিদা খানমও হালদা নদীর জন্য নিবেদিতপ্রাণ একজন সরকারি কর্মকর্তা। তাঁর নৈতিক দৃঢ়তার ফলে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিলের দূষণ বন্ধ করতে সক্ষম হয়েছি। একইসঙ্গে মিরসরাই শিল্পনগরে হালদা নদী থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি উত্তোলন বন্ধ করতেও  সক্ষম হয়েছি।

এটি আজকে আবারও প্রমাণিত যে, যারা হালদা নদী রক্ষায় আন্তরিক, তারা কোনো না কোনোভাবে সম্মানিত হয়েছেন; আর যারা হালদা নিয়ে নয়ছয় করার চিন্তা করেছেন, তারা জীবনের কোনো না কোনো সময় অসম্মানিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে