রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের মিছিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১০ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের মিছিল

রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সৈয়দপুরে স্বাগত মিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ স্বাগত মিছিল আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে শহরের স্মৃতি অম্লান চত্ত্বর জিআরপি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম ও শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।

বক্তারা তাদের বক্তব্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানান। ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তারা। স্বাগত মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে