লক্ষ্ণীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৫:৩১ পিএম
লক্ষ্ণীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লক্ষ্ণীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ইব্রাহিম ও জয়নাল আবেদিন। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

লক্ষ্ণীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আদনান আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্ণীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। এছাড়া আটক ইব্রাহিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় লক্ষ্ণীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে