মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৭:০২ পিএম
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ মো. মিজান আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর এলাকার বাবুল হোসেনের ছেলে। র‌্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৬ কেজি ভারতীয় গাজাসহ তাকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজান আলী জানিয়েছেন, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে