রাজশাহীর তানোরে থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আছান আলী (২২)। তিনি তানোর পৌর এলাকার তাঁতিয়াল পাড়া মহল্লার আব্দুর রহমানের পুত্র। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মাসউদ আলী সংগীয় পিএসআই তুহিন ভূঁইয়া, এএসআই শফিকুল ইসলাম পুলিশ কোর্সসহ অভিযান চালিয়ে বিল কুমারী বিল এলাকার মাঠে অভিযান তাকে গ্রেপ্তার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আদালত কর্তৃক ১ বছরের সাজায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। বিকালে তাকে পুলিশ স্কটসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।