পাবনার ভাঙ্গুড়ায় এক স্কুলছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রতিবেশি আহমদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।
এর আগে তার বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন মেয়েটির বাবা গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকার বাসিন্দা । তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। আর ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় থানায় মামলা রুজু হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।a