রাজশাহীর তানোরে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আছান আলী (৫৫)। বাড়ি তানোর পৌর এলাকার তাতিঁয়ালপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই মোহাম্মদ মাসউদ আলী, এসআই তুহিন ভূঁইয়া, এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিলকুমারী বিল এলাকার মাঠে অভিযান পরিচালনা করে।
এসময় দীর্ঘদিন পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত সিয়ার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আছান আলীকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে আসামি আছান আলী পলাতক ছিলেন। এঅবস্থায় থানাপুলিশের চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।