নাসিরনগরে ১৮৭ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম
নাসিরনগরে ১৮৭ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি  ও সংবর্ধনা প্রদান

‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায়  এবারও উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০২৫ সালের বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত ১৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার(১২ জুলাই)সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি  শফিকুল ইসলাম  ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের সাবেক সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আবদুল হক । বিশেষ অতিথি ছিলেন চাতলপাড় লাইসীয়াম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফিরোজ আহম্মেদ,ফান্দাউক মনিংসান কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নান্টু দেব,নাসিরনগর শিশু কাননের প্রধান শিক্ষক সাদিকা আশরাফ ডলি,সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন ফ্রিডম কিন্ডারগার্টেনের শিক্ষক  শাহ আলম ভূইঁয়া,চাতলপাড় নর্থ সাউথ কিন্ডারগার্টেনের শিক্ষক  জেঠাগ্রাম আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষক  বিকাশ দেব, আতোকুড়া মাষ্টার মডেল কিন্ডারগার্টেনের শিক্ষক রৌশন আরা,মহিষবেড় আইডিয়েল কিন্ডারগার্টেনের শিক্ষক কাউছার আহমেদ,শিক্ষার্থী রাফিজ আহমেদ,প্রীত্রিরাজ বনিক প্রমূখ ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০২৫ -এ ট্যালেন্টপুলে ৬২ ও সাধারণ গ্রেডে ১২৫  মোট  ১৮৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এসময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ শিক্ষক,শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের সাবেক সভাপতি ও নাসিরনগর শিশু কাননের সাবেক অধ্যক্ষ মোঃ আবদুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধাব বিকাশে ও উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে