চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জাতীয় সংসদ বাদে যেটুকু সময়ে তিনি এলাকায় থাকেন তার বেশিরভাগ সময় ব্যয় করেন সাংগঠনিক কাজে নেতাকর্মীদের সাথে। শুক্রবার তিনি চাঁদপুর এসেছেন। শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করেন দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কথা শুনতে। সকালে শহরের নিজ বাসভবন মুনিরা ভবনের হল রুমে চাঁদপুর শহর ও সদর উপজেলার মানুষের সুখ দুঃখের কথা শুনেন। এরপর চলে যান নির্বাচনী এলাকার হাইমচর উপজেলায়। সেখানে উপজেলা বিএনপি কার্যালয়ে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং হাইমচরের সাধারন মানুষের সুখ দুঃখের কথা শুনছেন।ছবিতে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। উল্লেখ্য,জনপ্রতিনিধিদের সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ ও সুখ-দুঃখের কথা শোনার বিষয়টি স্থানীয় পর্যায়ে সুশাসন ও আস্থার সম্পর্ক জোরদার করে। সংসদ সদস্যরা (এমপি) সাধারণত নিজ নির্বাচনী এলাকায় উন্মুক্ত বৈঠক, গণসংযোগ, বা নিজ বাসভবনের বৈঠকখানায় নিয়মিতভাবে এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের কথা শুনে থাকেন।