পাবনায় মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র‌্যালি

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৩:০৯ পিএম
পাবনায় মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র‌্যালি

পাবনায় মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশনের আয়োজনে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়।এসময় মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি  আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান, প্রেসক্লারের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম,  মশাল ফাউন্ডেশনে সমন্বয়ক মাহফুজ হোসেন শ্রাবণ। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক সংগঠন মশালের এই ব্যাতিক্রমী আয়োজন নিয়ে পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি অভিভাবককে তার সন্তানের গতিবিধির প্রতি নজর রাখতে হবে। বখাটে বন্ধু বান্ধব থেকে দূরে রাখতে হবে। শাসন করতে হবে সন্তানদের। জেলার প্রতিটি স্থানে সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন সবাই মিলে। মাদক বিক্রেতা বা সেবনের কোন তথ্য জানতে পারলে নিকটস্থ পুলিশ কে জানাবেন। প্রশাসন সেখানে ব্যবস্থা নেবে। আমরা চাই মাদক মুক্ত মশালের ভাবনার মত পাবনা।

আপনার জেলার সংবাদ পড়তে