লোহাগড়ায় শিক্ষার্থীর গাছের চারা বিতরণ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) :
| আপডেট: ১১ জুলাই, ২০২৬, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৪:৫৪ পিএম
লোহাগড়ায় শিক্ষার্থীর গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান  ঘোষিত ” ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের  ফলজ বাগান উদ্বোধন করা হয়েছে। 

জানা যায়, শনিবার(১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। 

এসময় লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজজামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস,এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, মাওলানা আলমগীর হোসাইন, মোঃ জামিরুল হক টুটুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান জানান, দেড় হাজার শিক্ষার্থদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী।

আপনার জেলার সংবাদ পড়তে