চিরিরবন্দরে ইজিবাইক চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক হলে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। গতকাল ১১ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলার কারেন্টহাট বাজরে এ ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার কারেন্টহাট বাজারে জনৈক অটোবাইক চালক মোস্তফা কামাল (৩২) তার ইজিবাইকটি রাস্তার উপর রেখে পার্শ্ববতি হোটেলে চা খাওয়ার জন্য গেলে সুযোগ বুঝে দিনাজপুর জেলার সদর উপজেলার বড়বন্দর নতুনপাড়া এলাকার মনছার আলীর ছেলে আব্দুল হক (৬০) ইজিবাইকটি চুরি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় টের পেয়ে জনতা ধাওয়া করে তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ চুরির ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।