গাংনীতে সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম
গাংনীতে সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে জুই খাতুন নামের এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দুই টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জুই খাতুন সাহারবাটি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। জুই খাতুনের প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, জুই খাতুন তার বাড়িতে ঘুমিয়ে ছিলো হঠাৎ বিষধর সাপে তাকে কামড় দেয় বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত গাংনী হাসপাতালে নেয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে মেহেরপুরের চিকিৎসা জন্য নেয়ার পরপরই পর তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে