দৌলতপুরে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম
দৌলতপুরে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় চোরের অপবাদকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে শুক্রবার এ ঘটনা ঘটে। ৮/১০ জন মিলে মামুন কে নিজ বাড়িতে শাপল লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করলে  এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে । এ ঘটনায় নিহত মামুন মোল্লার পিতা  মোজাম্মেল মোল্লা (৭৫) ছেলেকে ঠেকাতে গেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাই ইসমাইল মোল্লার দুই ছেলে উজ্জ্বল মোল্লা (৫০) ও জাব্বার মোল্লা (৩৯) কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ব্যাপারে থানার ওসি (অফিসার ইনচার্জ) খালেদুর রহমান জানান এলাকা শান্ত আছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় শনিবার মামলা আদায় করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে