তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।রোববার (১২জুলাই)সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল এর সভাপতিত্বে এবং এফপিআই চঞ্চল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক আনিসুর রহমান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান,গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাবসহ আরো অনেকে।