ফেসবুকে পরিচয়ে বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০২:২৯ পিএম
ফেসবুকে পরিচয়ে বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার  নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার ট্রাক শ্রমিক  নাঈমের স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।  কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহমেদ জানান, রবিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিজ বাড়ি থেকে  মিলি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। শনিবার গভীর রাতে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন। 

তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। এনিয়ে দুই পরিবারে মনোমালিন্য চলছিলো। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে আজ সকালে থানার নিয়ে আসা হয়েছে।  মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে আজই ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।  এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে