কালিয়াকৈরে জলবদ্ধতায় লক্ষাধিক লোক পানিবন্দি

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০২:৫৭ পিএম
কালিয়াকৈরে জলবদ্ধতায় লক্ষাধিক লোক পানিবন্দি
সপ্তাহব্যাপী টানা বর্ষনে গাজীপুরের কালিয়াকৈরে জলবদ্ধতার সৃষ্টি হয়ে লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। স্থানীয় একাধিক সুত্র জানায়, সপ্তাহব্যপী টানাবর্ষনে কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিম্নাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার ৭ ও ৫ নং ওয়ার্ডে স্থাপিত মিল কারখানা, বাড়িঘর সহ শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পরেছে ঘরে পানি উঠায় বাসিন্দারা বৃদ্ধ ও শিশুদের নিয়ে পরেছে বিপাকে। ওই এলাকায় হাট বাজার ও দোকান পাট বন্ধ থাকায় বিশুদ্ধ খাবার পানি, ঔষধ ও খাবার সামগ্রী না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে সাধারণ মানুষ। পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, আনসার একাডেমি এলাকা, পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, শিয়ালপাড়া, ডাইনকিনী, হরতকীতলা, দিঘীরপাড় বটতলা, পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্রে দেখা গেছে । গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এবং কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, “জলাবদ্ধতা নিরসনে কয়েকদিন যাবত সকাল সন্ধ্যায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ করে আসছি মানুষের ঘরে কিছু খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছি । আমি ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এ কাজে অংশ নিয়েছেন।” অপরিকল্পিত নগরায়ন ও খাল ড্রেন ভড়াটে পৌরসভার ভুমিকার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর পৌর সভার প্রকৌশলী হরিপদ রায় বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণক্ষমতা অতিক্রম করেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় ড্রেন পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 
আপনার জেলার সংবাদ পড়তে