ভালুকায় টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে দিন মজুর মানুষ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০২:৫৯ পিএম
ভালুকায় টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে দিন মজুর মানুষ

ভালুকায় কয়েকদিনের দিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় তাদের সংসারে দেখা দিয়েছে খাদ্য সংকট ও নানামুখী সমস্যা। উপজেলার পৌরসদরসহ ১১টি ইউনিয়নের নিন্ম আয়ের মানুষ টানাবৃষ্টির কারনে কাজে বের হতে পারছেন না। ফলে তাদের সংসারে দেখা দিয়েছে খাদ্য সংকট। অনেকে দৈনিক লেবার হিসাবে কাজ করে যে টাকা পায় সংসারে খরব করে আয় করতে পারেনি। একদিন কাজে না গেলে তাদের সংসারে খাদ্য সংকট দেখা দেয়। তাই তাদের প্রতিদিন কাজের সন্ধানে বেড়িয়ে পড়তে হয়্। টানা বৃষ্টির কারনে কোথাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন তারা। 

ভাটগাঁও গ্রামের নাসির উদ্দিন জানান, বৃষ্টির কারণে কেহ কাজ করাচ্ছেন না। তারা স্বামী স্ত্রী দুজই দৈনিক লেবারের কাজ করে থাকেন। ছেলের চিকিৎসা জন্য কিছু টাকা জমিয়ে ছিল। কাজ না থাকায় ঘরের বসে জমানো টাকা খরচ করছে। ভাঙা টিনের ঘরে পড়োছে পানি। পলিথিন টানিঙে কোনমতে মাথা গুঁজে দিন পার করছে তারা।

দিনমজুর হাসেম আলী জানান,কয়েক দিনের বৃষ্টিতে কাজে যেতে না পারায় সংসারে দেখা দিয়েছে খাবারের সংকট। সে কৃষি কাজে অভ্যস্থ। অতি বৃষ্টির কারনে কৃষকরা কাজ বন্ধ রেখেছেন। পাঁচদিন ধরে কাজ বন্ধ,ঘরেও খাবার নেই। মানুষের কাছে থেকে দেনা করে কোন মতে দিন পার করছেন। একই অবস্থা প্রতিটি গ্রামের দিন মজুর  পরিবারগুলোর। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) ইকবাল হোসাইন জানান, নিম্নচাপের প্রভাবে অতি বৃষ্টিতে পৌরসদরের নিন্ম আয়ের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তারা সমাস্যায় আছে। তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে কোন সহযোগীতা এখনো আসেনি। তবে পৌরসভার থেকে  সহযোগীতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো ঃ ফিরোজ হোসেন জানান, বিরামহীম বৃষ্টিতে দিন মজুর সহ অনেক সাধারন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ফলে উপজেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষ কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ম আয়ের মানুষ ও দিনমজুর কতজন রয়েছে সঠিক জানা নেই। তরে সরকারী সহায়তা আসলে তাদের দেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে