হবিগঞ্জের মাধবপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা যায়- রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদী হাসান মাধবপুর জাল বাজার একটি গোডাউন থেকে ৩৬০ (তিনশত ষাট ) পিস চায়না দুয়ারী( রিং জাল) ও ৯৫ (পঁচানব্বই) পিস কারেন্ট জাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ (বাইশ) লক্ষ টাকা। অভিযান শেষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনসম্মুখে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।