নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৭:০৩ পিএম
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

নীলফামারীর ডোমারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২জন শিশু রয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পাঙ্গা  মটুকপুর ইউনিয়নের একবট এলাকার অলি রায়ের ছেলে মিথিলা, চালক পরিমল রায় (৪০), নদীয়া পাড়া গ্রামের প্রদীপ রায়ের স্ত্রী প্রতিমা রানী (৩০), প্রতিমা রানীর ছেলে যাদব রায় (৪) ও মেয়ে পৃতষা রানী (৭)।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে, রোববার বিকেল ৩ টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ডোমার- জলঢাকা সড়কের নদীয়া পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া গ্রামের প্রদীপ রায়ের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকায় বিয়ের দাওয়াত খেতে পরিমল রায়ের মিথিলা ভ্যান গাড়ীতে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক (বগুড়া ট- ১১-২৪৭২) নিয়ন্ত্রণ হারিয়ে মিথিলা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ৪জন নিহত হয়। এসময় মিথিলা ভ্যানে থাকা অপর যাত্রী একই গ্রামের আনাস আলীর ছেলে ছাইদুল ইসলাম (৪০) গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে