বাড়ী ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর):
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৬:৫৩ পিএম
বাড়ী ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

যশোরের অভয়নগরে জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মী শান্ত ইসলাম (৩০) আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলে সেটি শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে। আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তারা দুজনই নওয়াপাড়া বাজারের একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস মোল্যার জানাজায় অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারেক ও শান্ত। শংকরপাশা জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারেক। গুরুতর আহত হন শান্ত ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি ১৩জুলাই সোমবার বিকেলে জব্দ কর হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে